সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মেসি চলে গেলে কী হবে এই বিতর্ক চলবেই: খাইরুল বাশার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৯ বার

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে আলোচনায় যোগ দেন শোবিজ তারকারাও। এবার আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে চলা বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা খাইরুল বাশার।
সম্প্রতি আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন খাইরুল বাশার। তিনি বলেন, অনেকেই প্রশ্ন তোলেন, ‘মেসি চলে গেলে আর্জেন্টিনার কী হবে?’ আসলেই এই বিতর্ক চলবেই। আমি মনে করি যতদিন মেসি খেলছেন, ততদিন স্বাভাবিকভাবেই দল চেষ্টা করবে বল তার পায়ে পৌঁছে দিতে। কারণ দলের কৌশল ও ফরমেশন এমনভাবেই সাজানো থাকে, যাতে আক্রমণের শেষটা মেসি করতে পারেন।
খাইরুল বাশার বলেন, বর্তমানে যারা মেসির সঙ্গে খেলছেন, তাদের অনেকেই ছোটবেলা থেকেই মেসির ভক্ত। নিজের আদর্শ ফুটবলারের সঙ্গে একই দলে খেলতে পারাকে তারা সৌভাগ্য মনে করেন। সেই কারণেই সতীর্থরা মেসির জন্যও খেলেন। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনা শুধু মেসিনির্ভর দল নয়। মেসি হয়তো আক্রমণের শেষভাগে গোল করেন, কিন্তু সেই অবস্থানে বল পৌঁছে দেওয়ার পেছনে পুরো দলের অবদান থাকে। তাই মেসি একদিন অবসর নিলেও আর্জেন্টিনা দল হিসেবে নিজেদের পথ খুঁজে নেবে।
মেসিকে ঘিরে সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, আগে যখন মেসি গোল করতে পারতেন না, তখন অনেকে বলতেন তিনি গোলই পান না। আবার এখন গোল করলে বলা হয়, সবকিছুই মেসিকে ঘিরে। এ ধরনের বিতর্ক চলতেই থাকবে। তবে আমি এগুলো শুনে বরং উপভোগ করি।
পেনাল্টি প্রসঙ্গে খাইরুল বাশার বলেন, একসময় পেনাল্টি নেয়া নিয়ে কিছুটা অস্বস্তি ছিল মেসির। তবে পরে তিনি দারুণভাবে ফিরে এসেছেন এবং অসাধারণ গোলও করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories