শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরান নতুন প্রস্তাব দিয়েছে, সংবাদমাধ্যমে এমন একটি প্রতিবেদন প্রকাশের পর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৬ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম স্থিতিশীল ছিল, যা প্রতি আউন্স ৪ হাজার ৭৪২ ডলারে অবস্থান করছে।
ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনও অগ্রগতি হয় কি না, এখন সবাই সেটাই পর্যবেক্ষণ করছে। এটিই স্বর্ণের বাজারের সবচেয়ে বড় চালিকাশক্তি হবে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিতে বাধা অব্যাহত থাকায় তেলের দাম বেড়েছে। অপরিশোধিত তেলের উচ্চ মূল্য পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়িয়ে মুদ্রাস্ফীতি উসকে দিতে পারে, ফলে সুদের হার আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে উচ্চ সুদের হার সুদবাহী সম্পদকে বেশি আকর্ষণীয় করে তোলে, যা স্বর্ণের চাহিদার ওপর চাপ সৃষ্টি করে।
অন্যদিকে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৫ দশমিক ২০ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৪৯৩ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories