সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলো ফিফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোতে ভ্রমণ, আবাসন এবং উচ্চ করের কারণে অংশগ্রহণকারী দেশগুলোর ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় প্রাইজমানি ও অংশগ্রহণ ফি আরও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের সভায় এই বর্ধিত তহবিলের চূড়ান্ত অনুমোদন দেয়ার কথা রয়েছে।
এর আগে বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছিল যে, উত্তর আমেরিকার দেশগুলোতে (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) যাতায়াত এবং বিশাল দূরত্বের কারণে অপারেশনাল খরচ অনেক বেশি। এমনকি কোনো দল টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত পৌঁছালেও উচ্চ কর ও ব্যয়ের কারণে শেষ পর্যন্ত তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে ইউরোপীয় বড় দলগুলো ফিফাকে এই প্রাইজমানি বাড়ানোর জন্য জোরালো অনুরোধ জানিয়ে আসছিল।
মূলত যুক্তরাষ্ট্রে একেক রাজ্যে করের হার ভিন্ন। ফিফা নিজে করছাড় পেলেও অংশগ্রহণকারী দলগুলোর জন্য এই সুবিধা নিশ্চিত করতে পারেনি। ফলে দলগুলোকে তাদের আয়ের ওপর বড় অংকের ট্যাক্স দিতে হবে, যা মেটাতেই এই বাড়তি প্রাইজমানির ব্যবস্থা করা হচ্ছে।
ফিফার একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘২০২৬ সালের ২৮ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি বৈঠকের আগে ফিফা নিশ্চিত করছে যে, লভ্যাংশ বা রাজস্বের পরিমাণ বাড়ানোর বিষয়ে তারা বিশ্বজুড়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করছে।
ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, “২০২৬ বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ১১ থেকে ১৩ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের এই শক্তিশালী আর্থিক অবস্থানের সুফল সরাসরি সদস্য দেশগুলোর কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
শুধুমাত্র প্রাইজমানিই নয়, ফিফার ২১১টি সদস্য দেশের জন্য বরাদ্দকৃত ‘ফিফা ফরোয়ার্ড’ বা উন্নয়ন তহবিলও বাড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories