সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার

ফিফার পুনঃবিক্রয় সাইটে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা! এমনই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য এই ২৩ লাখ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত।
মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে, সেক্ষেত্রে এই টিকিট বিক্রি হলে একটা বড় অংশ যাবে ফিফার পকেটেই।
তবে আনুষ্ঠানিকভাবেও আসছে বিশ্বকাপের টিকিটের দাম কম হবে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় যে অন্তত ৪ গুণ বেশি দামে কিনতে হবে টিকিট, এই খবর জানা গিয়েছিল আগেই। বিশ্বকাপের ফাইনালে পরিস্থিতিটা কঠিনই। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories