রাত্রি কাটে হেলা ফেলায়
ঘুমে কাটে দিন,
সন্ধ্যে হলে জেগে শোনেন
বেশ হয়েছে ঋণ।
ঋণের বোঝা মাথায় নিয়ে
নগেন দাদুর প্রয়াণ,
স্ত্রী সন্তানদের কাঁধের বোঝা
নাই হৃদয়ের প্রাণ।
মাছ তরকারী খুচরো বাজার
আর মুদি দোকানদার,
ড্রইং রুমে হিসেব কষেন
পাওনা কত কার।
আয় রোজগার বেস্তে গেছে
কোথায় পাবেন টাকা,
যুদ্ধ যুদ্ধ চলছে খেলা
মানুষের পকেট ফাঁকা।
আমদানি রপ্তানি ছিকেয় তোলা
হাহুতাস ঘরে ঘরে,
চুরি ছিনতাই খুব বেড়েছে
নগেন বাবুরা মরে।
পশ্চিমা গোষ্ঠীর জবর দখল
যুদ্ধ যুদ্ধ খেলা,
মানব জাতি সংকটে আজ
আতংকে কাটে বেলা।
কল-কারখানায় কর্ম নেই
জ্বালানি তেলের অভাব,
নিত্য পন্যের দাম বেড়েছে
যুদ্ধে পড়েছে প্রভাব।
তবু মানুষ স্বপ্ন দেখে
বিশ্ব হবে শান্ত,
পশ্চিমা গোষ্ঠীর এক গুয়েমিই
বিশ্বের হবে অন্ত।
Leave a Reply