মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেইমার কি বিশ্বকাপ দলে ডাক পাবেন? মুখ খুললেন আনচেলত্তির ছেলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেবে ৪৮ দল। আসন্ন বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। তবে সবার কৌতূহল নেইমার জুনিয়রকে নিয়ে। ব্রাজিলের শীর্ষ গোলদাতা কি পারবেন কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে?
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়ার পর থেকেই জাতীয় দলে নেই নেইমার। আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই কিংবদন্তি ফরোয়ার্ড। কিন্তু একের পর এক শারীরিক সমস্যার কারণে সান্তোস তারকার সেই পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
সবশেষ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্চের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ব্রাজিল দলে ছিলেন না নেইমার। ব্রাজিলের হয়ে রেকর্ড ৭৯ গোলের মালিককে বিশ্বকাপে খেলতে ব্রাজিল কোচ আনচেলত্তি কঠিন শর্ত দিয়েছেন— শতভাগ ফিট থাকলেই ব্রাজিলের স্কোয়াডে রাখা হবে তাকে। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সান্তোস ফরোয়ার্ডকে আশার আলো দেখালেন।
সম্প্রতি ফরাসি সংবাদপত্র লেকিপ-কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে খোলামেলা কথা বলেছেন আনচেলত্তি। এই ইতালিয়ান কোচ বলেন, ‘সে একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়, আর এটা খুবই স্বাভাবিক যে মানুষ মনে করছে, সে আমাদের আগামী বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। তবে আমি কেবল সেই খেলোয়াড়দেরই দলে নেব, যারা শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
নেইমারকে পর্যবেক্ষণ করছেন বলেও জানান আনচেলত্তি, ‘বর্তমানে সিবিএফ (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন) এবং আমি তাকে পর্যবেক্ষণ করছি। আগামী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা তার আছে কি না, তা প্রমাণ করার জন্য তার হাতে আরও দুই মাস সময় আছে।’ অবশ্য ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী আনচেলত্তি, ‘হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর নেইমার বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। সে গোলও পাচ্ছে। তাকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং নিজের ফিটনেসের আরও উন্নতি ঘটাতে হবে। সে সঠিক পথেই আছে।
এদিকে নেইমারকে নিয়ে বাবার মতো আশাবাদী ডেভিড আনচেলত্তিও। ব্রিটিশ ব্রডকাস্টার বিবিসি-কে তিনি বলেন, ‘এটা কোচের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার জন্য তার হাতে সময় আছে।’ নেইমারের চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ দেখছেন ডেভিড, ‘১৮ মে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। সে সর্বকালের শীর্ষ গোলদাতা। তার সুযোগ আছে। সেরা ফর্মে ফিরে দলে জায়গা করে নেওয়ার সময় তার হাতে আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories