শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে অর্থনীতির সব সূচকেই কাঠামোগত দুর্বলতা ছিল। সেই সময়ে দুর্নীতির কারণে মুষ্টিমেয় মানুষের আয় বাড়লেও জনগোষ্ঠীর বড় অংশই দারিদ্র্যের দিকে ঝুঁকে পড়ে।
তিনি বলেন, চলতি অর্থবছরের মার্চ-জুন সময়ে যুদ্ধের জন্য জ্বালানিতে ভর্তুকি দিতে হবে, যা বাজেটে ঘাটতির কারণ হতে পারে। তবুও চ‍্যালেঞ্জ নিয়ে জনগণকে স্বস্তি দিতে কাজ করবে সরকার।
অর্থমন্ত্রী বলেন, ইনিটেরিমের সময়েও অর্থনৈতিক সব সূচক নিম্নমুখী ছিল, এখন সেই নিম্নগামী অবস্থা উপরে টেনে তোলার গুরু দায়িত্ব জনগণ আমাদের কাঁধে তুলে দিয়েছে, আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণ নির্ভরতা কমানো পাশাপাশি ব‍্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা হবে। মূল‍্যস্ফীতি ৫-৬ শতাংশে কমিয়ে জনগণকে স্বস্তি দিতে কাজ করা হবে। এ ছাড়াও বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে এবং বিনিয়োগকে উৎসাহিত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories