মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোনালদো নাকি মেসি, সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বেছে নিলেন মার্সেলো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

ব্রাজিলিয়ান সাবেক তারকা মার্সেলো ভিয়েইরা তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বড় ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৫৪৬টি ম্যাচে ৩৮টি গোল এবং ২৫টি শিরোপা জিতে তিনি ক্লাবটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রায় একই সময়ে তিনি একদিকে যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন, তেমনি মাঠে তার বিপক্ষেও খেলেছেন।
এছাড়াও, লিওনেল মেসির বিপক্ষেও একাধিকবার লড়াই করতে হয়েছে তাকে। বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলায় মার্সেলোর বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি। সম্প্রতি, রোনালদো ও মেসির মধ্যে কঠিনতম প্রতিপক্ষ বেছে নিয়েছেন মার্সেলো। প্রতিবেদন স্প্যানিশ গণমাধ্যম মার্কার।
ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হন মার্সেলো। ক্যারিয়ারে ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ, অলিম্পিয়াকোস এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলা এই ডিফেন্ডারকে রোমারিও তাকে প্রশ্ন করেন, ‘তুমি রোনালদো ও মেসির বিপক্ষে খেলেছ; সবচেয়ে কঠিন কে ছিল?’ প্রায় সঙ্গে সঙ্গেই মার্সেলোর উত্তর ছিল- মেসি।
মার্সেলো বলেন, ‘মেসি। সে সত্যিই ভয়ঙ্কর; এখনও মনে হয় আমি তাকে খুঁজে বেড়াচ্ছি! সে দারুণ কঠিন প্রতিপক্ষ।’
মার্সেলো আরও যোগ করেন, ‘সে (মেসি) মাঠের সব পজিশন খুব ভালো বোঝে। বল কার কাছে আসছে, কোথায় পাঠাতে হবে, কোথায় ফাঁকা জায়গা তৈরি করতে হবে; সবকিছু সে আগেই বুঝে ফেলে। আমার মতে, সে অসাধারণ।
উল্লেখ্য, মার্সেলো ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ৩৬ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তবে মেসি ও রোনালদো এখনও তাদের ক্যারিয়ারে নতুন নতুন অধ্যায় যোগ করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories