শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষন মামলার অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

চিরকুট চুরি করে ইতালির সর্বনাশ, ১৪ বছরের বলবয় যখন বসনিয়ার নায়ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার

চারবারের চ্যাম্পিয়ন ইতালি কেন এবারও বিশ্বকাপ টিকিট পেল না; এ নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, তখনই উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য। ট্রাইব্রেকারের আগে গোলবারের পাশ থেকে ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার চিরকুট চুরি করেছেন বসনিয়া বল বয় অ্যাফান সিজমিক। এরপর একটি শটও আটকাতে পারেননি ম্যানসিটির এই তারকা।
টাইব্রেকারের আগে সাধারণত প্রতিপক্ষ দলের ফুটবলারদের দুর্বল দিক গোলরক্ষককে জানাতে কোচদের নানা কৌশল সাজাতে দেখা যায়। ইতালির কোচিং প্যানেল সেই পথেই হেঁটেছিল। চিরকুটে সেটি লিখেও রাখা হয়েছিল।
গোলবারের বাইরে তোয়ালের ভেতর ছিল সেই চিরকুট। প্রেমপত্রের চেয়েও আরাধ্য যা গোলরক্ষকের জন্য। তবে জিয়ানলুইজি দোন্নারুমা তা খুঁজে পাননি। টাইব্রেকারের সময় বসনিয়া গোলরক্ষকের ওপর ক্ষিপ্ত হন ম্যানসিটি তারকা। কেন মেজাজ হারিয়েছিলেন, সেদিন বোঝা না গেলেও এক সপ্তাহ পর তা প্রকাশ্যে এসেছে।
দোন্নারুমা ভেবেছিলেন চিরকুট সরিয়েছেন বসনিয়া গোলরক্ষক। আদতে চিঠিটা লুকিয়েছিলেন বসনিয়া বল ব্য় অ্যাফান সিজমিচ। সেলিক যুব দলের ১৪ বছর বয়সী এ ফুটবলার স্থানীয় টিভি চ্যানেলে বিষয়টি স্বীকার করেছেন।
অ্যাফান সিজমিচ নামের ওই বলবয় বলেন, ‘আমি দেখলাম তোয়ালের পাশে একটা কিছু আছে। বুঝতে পারলাম ওটা চিরকুট। সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললাম। চিরকুটে আমাদের দলের ফুটবলারদের দুর্বলতা সম্পর্কে লেখা ছিল। আমি তা নিয়ে নেয়ার পর দোন্নারুমা পাঁচবারই বা দিকে ঝাঁপিয়ে পড়েছেন।
চিরকুট চুরি নিয়ে সমালোচনা হলেও বসনিয়া সমর্থকদের কাছে নায়ক বনে গেছেন বলবয় সিজমিক। তাকে বসনিয়ার বিশ্বকাপ যাাত্রায় শুভেচ্ছাদূত করার দাবি জোরালো হচ্ছে। সিজমিক ও তার বাবা চিরকুটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রিত অর্থ দাতব্য কাজে ব্যয় করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories