বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

রামেকে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। আর নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৫ জনকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্রমাগত নতুন রোগী ভর্তি হওয়ায় চাপ বাড়ছে হাসপাতালের শিশু ওয়ার্ডে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। ফলে বর্তমানে হাম সংক্রমণে ১৩৮ জন ভর্তি হয়ে আইসোলেশ ওয়ার্ডসহ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৫ জনকে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এ হসপাতালে মোট মারা গেছে ৪২ জন শিশু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories