শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
২০২৬-২৭ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পরেই অবসরের ঘোষণা দিলেন ডুসেন। ফলে, ২০২৫ সালের ১৬ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।
২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। এরপর ধীরে ধীরে তিন সংস্করণের ক্রিকেটেই জায়গা করে নেন ডানহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮ টেস্ট, ৭১ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে দীর্ঘদিন ভরসার প্রতীক ছিলেন ভ্যান ডার ডুসেন। এই প্রোটিয়া ব্যাটার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি, যা তার সেরা পারফরম্যান্সগুলোর একটি হিসেবে বিবেচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories