মানুষ মরে গেলে ধরে রাখার
কোন উপায় নাই,
মরার পরে হবে মাঠির কবর
সাড়ে তিনহাত ঠাঁই।
আত্মীয় স্বজন ধনসম্পদ বাড়ি গাড়ি
যাবেনা কারো সাথে,
তবুও মানুষ ছুটে চলে নিত্য
অজানা এক পথে।
যে পথ শেষে পাপের রাজ্য
আর পাপিষ্ঠাদের বাস,
সেই পথেই চলছে মানুষ আহ্
সময় করছে গ্রাস।
ধর্ম কর্মের পাপ পূণ্যতা আর
নাইযে জ্ঞান বুদ্ধি,
মানুষের শাসন শোষণ লুটপাটে ভূষণ
নাই হৃদমন্দিরের শুদ্ধি।
বিধাতার সৃষ্ট এই জগৎ সংসার
যত আছে মনুষ্যজন,
কেউ নয় কারো নিজ দেহবিনে
রবে পূর্ণ ভুবন।
অত:পর এ ধরনীতলে মনুষ্য জীবনে
যা করিবে পূর্ণকাজ,
কিছু না কিছু রবে ভূমন্ডলে
স্বরণ রাখিবে সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *