বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

“ক্ষুধা তৃষ্ণা জঠর জ্বালায়”

দেবদাস হালদার
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার

এই ধরাতে অভাব অনটন
আর ওই
ক্ষুধা তৃষ্ণা জঠর জ্বালায়;
ভালোবাসা প্রেম পীরিতি
এসব
কিন্তু জান’লা দিয়ে পালায়।

কোনো কিছুই তখন আর
লাগে না
ভালো যতো
কথাই হোকনা বলা মুখে;
ক্ষুধার জ্বালা বড়ো জ্বালা
দেহের ভেতর
থাকলে
এটা কেউ থাকে কি সুখে?

টাকা থাকলেই ক্ষুধা মিটে
এটাও আবার
মোটেও কিন্তু সত্যি নয়;
খাদ্যদ্রব্য পানীয় যদি নাইবা
মিলে তখন কি
আর শুধু টাকায় কিছু হয়?

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories