সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পুত্রজায়ায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগ শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর জয়ে চেলসি অধ্যায় শুরু এমিলিয়ানো মার্তিনেজের দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা বললেন : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ ব্রাজিলের, নেইমার-ভিনিসিয়ুসের আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসের কিছুদিন বেশি বাকি। তার আগেই বড় দুঃসংবাদ পেয়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাঁটুর গুরুতর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। প্রিয় সতীর্থের এমন দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র।
সোমবার (২ মার্চ) লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে হারের ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী রদ্রিগো। পরবর্তীতে চোটের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে। যা থেকে সেরে উঠতে আট মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইএসপিএন।
এরপরেই ইনস্টাগ্রামে রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি নিজেও ২০২৩ সালে একই ইনজুরিতে পড়ে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। এরপর থেকে তার আর জাতীয় দলে ফেরা হয়নি। যদিও ইনজুরির পর ইনজুরি কাটিয়ে তিনি খেলে যাচ্ছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে। তিনিও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর।
রদ্রিগোর উদ্দেশে ৩৪ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। যখন আমি এই ইনজুরির খবর পেলাম, তখন মাথার ভেতর একটি সিনেমা ঘুরছিল। যে ইনজুরি থেকে মুক্ত হওয়ার পুরো সময়ে অনেক ভোগান্তি, যন্ত্রণা এবং ভয় জড়িয়ে থাকে। আমার ১০ নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি (আমি তোমাকে এভাবেই ডাকি), তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমার মনকে শক্ত রাখো। এখন সময় তোমার প্রিয় মানুষদের পাশে রাখার।
যেমন তুমি আমাকে বলেছিলে– এখন তোমার এভাবে যাওয়ার কথা ছিল না।” কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে? আমি নিশ্চিত, তুমি আগের চেয়েও সেরা ছন্দে ফিরবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তেমনই তোমার পাশে থাকব আরও যোগ করেন নেইমার
নেইমারের মতোই ভিনিসিউস জুনিয়রও ইনস্টাগ্রাম স্টোরিতে রদ্রিগোর সঙ্গে রিয়াল মাদ্রিদের একটি ছবি শেয়ার করেছেন। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল; দুই দলেই দীর্ঘদিনের সতীর্থ এই দুই উইঙ্গারের বন্ধুত্ব মাঠের বাইরেও সুদৃঢ়। ভিনি লিখেছেন, ‘ভাই আমার, দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থেকো, প্রিয়জনদের কাছাকাছি থাকো। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমরা তোমার অপেক্ষায় আছি।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ চার ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি গত অক্টোবর-নভেম্বরে খেলা সেলেসাওদের চারটি প্রীতি ম্যাচে তাকে রেখেছিলেন। তাই বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রদ্রিগো উভয়ের জন্যই এটি বড় দুঃসংবাদ। হঠাৎ এই দুঃসংবাদে ভেঙে পড়লেও মানসিক দৃঢ়তার বার্তা দিয়েছেন রদ্রিগো নিজেই।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই ইনজুরিকে সবসময় ভয় পেতাম… হয়তো জীবন ইদানীং একটু কঠিন হয়ে গেছে।’ তিনি আরও যোগ করেন, ‘ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশ মিস করব, দেশের হয়ে বিশ্বকাপ, যা আমার স্বপ্ন, তাও খেলতে পারব না। এখন আমার কাজ একটাই, শক্ত থাকা। এটা আমার জন্য নতুন কিছু নয়।
সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবার প্রার্থনা, বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ। তোমরা আমার জন্য অনেক কিছু।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে রদ্রিগোকে ভবিষ্যতের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছিল। তার গতি, ড্রিবলিং ও বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্য সেলেসাওদের আক্রমণে আলাদা মাত্রা যোগ করত। এই চোটে শুধু রিয়াল মাদ্রিদ নয়, ব্রাজিলও বড় ক্ষতির মুখে পড়ল। তার প্রতি সমবেদনা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। স্প্যানিশ লিগে গেতাফের বিপক্ষে তিনি গুরুতর ইনজুরিতে পড়েছেন। রদ্রিগো ডান হাঁটুতে এসিএল এবং মেনিস্কার ইনজুরিতে ইনজুরি ধরা পড়েছে। এই অ্যাথলেটের সুস্থতা এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে সেই কামনা করছে সিবিএফ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories