সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগ শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল খেলাপি ঋণ কমছে: ড. তিতুমীর জয়ে চেলসি অধ্যায় শুরু এমিলিয়ানো মার্তিনেজের দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশ এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা বললেন : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

ইয়ামালের ঐতিহাসিক হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৭ বার

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে দুর্দান্ত জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল।
স্পেন জাতীয় দলের এই উইঙ্গার প্রথমার্ধেই জোড়া গোল করেন। বিরতির পর ভিয়ারিয়ালের হয়ে একটি গোল শোধ দেন পাপে গুয়ে। তবে ম্যাচের শেষ দিকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন রবার্তো লেভানডভস্কি।
এই জয়ে লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সোমবার গেটাফের মুখোমুখি হবে। আর তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল এখন শীর্ষ দলটির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘মিশ্র অনুভূতি ছিল। আমি নিজেকে নিয়ে ভালো অনুভব করছিলাম না, সঙ্গে গ্রোইনের চোটও ছিল। আমি আনন্দ নিয়ে খেলতে পারছিলাম না, সেটা মাঠেও এর আগে বোঝা গেছে। প্রায় এক সপ্তাহ ধরে আমি অনেক ভালো অনুভব করছি। অনেক দিন পর খেলতে গিয়ে হাসতে পারছি। এখন আমি সুখী, খেলতে পেরে খুবই আনন্দিত।’
১৮ বছর ২৩০ দিন বয়সে ইয়ামাল একুশ শতাব্দীতে লা লিগায় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়াল ১৮; গত মৌসুমের সমান। বর্তমানে তিনিই দলের সর্বোচ্চ গোলদাতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories