বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রসিকিউটরদের দ্বন্ধ বিচারকে প্রভাবিত করবে না: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার
নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

প্রসিকিউটরদের দ্বন্ধ বিচারকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের মধ্যে আভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে, তবে এটা বিচারে প্রভাব ফেলবে না। প্রসিকিউশন টিম একটা পরিবার, পরিবারে অনেক কিছুই হয়।
আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।
গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মো. তাজুল ইসলামকে সরিয়ে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories