সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

ইয়ামালের পেনাল্টি মিসে বড় ধাক্কা বার্সেলোনার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার
?????????????????????????????????????????????

দলের প্রাণভোমরা লামিনে ইয়ামালের পেনাল্টি মিসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে লা লিগায় জিরোনা এফসির কাছে ২-১ গোলে হেরে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল কাতালান জায়ান্টরা।
এই হারের ফলে বার্সেলোনা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই রয়ে গেছে এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। জিততে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে শীর্ষে উঠতে পারত তারা।
ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু ইয়ামালের নেয়া স্পট-কিক পোস্টে লেগে ফিরে আসে। সেই মিসই শেষ পর্যন্ত বড় মূল্য দিতে হয় দলকে।
দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে জুল কুন্দের ডান দিক থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে দেন পাও কুবারসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল চলতি মৌসুমে বার্সেলোনার ১০০তম গোল।
তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরায় জিরোনা। পরে থমাস লেমারের কাছ থেকে আরেকটি গোল হজম করে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সা। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তারা।
গত সপ্তাহে কোপা দেল রেতে অ্যাথলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হারার পর এটি বার্সেলোনার টানা দ্বিতীয় পরাজয়। ফলে কোচ হ্যান্সি ফ্লিকের দল চাপে পড়ে গেছে। অন্যদিকে এই জয়ে তিন ম্যাচের জয়হীনতা কাটিয়ে জিরোনা পয়েন্ট তালিকায় ১২তম স্থানে উঠে এসেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories