মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

নিলামের আগে পিএসএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসর সামনে রেখে নিলামের আগে নিজেদের রিটেইন ও সরাসরি চুক্তিভিত্তিক ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে আটটি ফ্র্যাঞ্চাইজি। এবারের রিটেইন তালিকায় সবচেয়ে বড় চমক তৈরি করেছেন সাইম আইয়ুব। পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ দামে দল পাওয়া স্থানীয় ক্রিকেটার হয়ে নতুন রেকর্ড গড়েছেন ২৩ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার।
গত তিন মৌসুমে পেশাওয়ার জালমির হয়ে খেলেছেন সাইম আইয়ুব। ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্সের পাশাপাশি অফ স্পিনে কার্যকর ভূমিকা রেখে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌াঙ্বিংয়ের শীর্ষে উঠে আলোচনায় আসেন সাইম। তবে সব চেষ্টা সত্ত্বেও তাকে ধরে রাখতে পারেনি পেশাওয়ার।
নতুন মৌসুমের আগে পেশাওয়ার জালমি ছেড়ে কিংসম্যান হায়দরাবাদে যোগ দিয়েছেন সাইম আইয়ুব। ১২ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ কোটি ৫১ লাখ টাকা। এই অঙ্কে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকেও ছাড়িয়ে গেছেন সাইম, যা পিএসএলের ইতিহাসে এক নতুন মাইলফলক।
এদিকে বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে ৭ কোটি পাকিস্তানি রুপিতে রিটেইন করেছে যথাক্রমে পেশাওয়ার জালমি ও লাহোর কালান্দার্স। অভিজ্ঞ এই দুই তারকার ওপরই আবারও নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নতুন দল কিংসম্যান হায়দরাবাদ সাইম আইয়ুবের পাশাপাশি উসমান খান, আকিফ জাভেদ ও মাজ সাদাকাতকে রিটেইন করেছে। পাশাপাশি সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে তারকা মার্নাস ল্যাবুশেনকে দলে টেনেছে তারা। আন্তর্জাতিক মানের এই ব্যাটসম্যানকে নিয়ে প্রথম মৌসুমেই শক্ত বার্তা দিতে চায় হায়দরাবাদ।
প্রথমবারের মতো পিএসএলে অংশ নিতে যাওয়া শিয়ালকোট স্ট্যালিয়ন্সও রিটেইন তালিকা জমা দিয়েছে। দলটি পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে ৬ কোটি ১৬ লাখ রুপিতে ধরে রেখেছে। সঙ্গে রয়েছেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও সাদ মাসুদ। এর আগে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে নিয়েই আলোচনায় আসে শিয়ালকোট।
গত ৩ ফেব্রুয়ারি পুরোনো পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেইন তালিকা জমা দিয়েছে। তবে একমাত্র ব্যতিক্রম মুলতান সুলতান্স। বিক্রির প্রক্রিয়ায় থাকা এই ফ্র্যাঞ্চাইজি এবার নিলামের আগে কাউকেই রিটেইন করেনি, যা নিলামকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
ইসলামাবাদ ইউনাইটেড শাদাব খানকে ৭ কোটি রুপিতে ধরে রেখেছে। সঙ্গে রয়েছেন সালমান ইরশাদ ও আন্দ্রিস গুস। সরাসরি চুক্তিতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে দলে টেনে ব্যাটিং শক্তি বাড়িয়েছে তারা। করাচি কিংস সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে। পাশাপাশি হাসান আলী, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদিকে রেখে বোলিং ও অলরাউন্ডিং শক্তিতে ভারসাম্য এনেছে দলটি।
কোয়েটা গ্লাডিয়েটর্স আবরার আহমেদকে ৭ কোটি রুপিতে রিটেইন করেছে। লাহোর কালান্দার্স শাহীন আফ্রিদির পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়ে পেস আক্রমণ আরও ভয়ংকর করেছে।
আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের নিলাম। সেখানে ফাঁকা জায়গা পূরণে দলগুলো নতুন ক্রিকেটার বেছে নেবে। ২৩ মার্চ শুরু হবে পিএসএলের নতুন আসর। নিলামের আগেই তারকা রিটেইন ও বড় অঙ্কের চুক্তি এবারের টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories