মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

প্লাস্টিকের কাপে চা-কফি পান কেন ক্ষতিকর, এতে কী ঘটে শরীরে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার
প্লাস্টিকের কাপে চা-কফি পান কেন ক্ষতিকর, এতে কী ঘটে শরীরে

সকালে ঘুম থেকে উঠার পর চায়ের কাপে চুমুক দেয়া ছাড়া কারও কারও দিনই শুরু হয় না। এরপর সকালে নাশতার পর, দুপুরে খাবার খাওয়া, বিকেলে হালকা নাশতা এবং রাতের খাবার খাওয়ার পর চা পান করা হয়। কেউ কেউ আবার বাসা বা অফিসে কাজের ফাঁকে ফাঁকে চায়ে চুমুক দিয়ে থাকেন।
চা পান করলে মন-মেজাজ চাঙা হয়। কিন্তু অনেকেরই কাজের চাপের কারণে বাইরে থাকা হয় বলে প্লাস্টিকের কাপে চা পান করেন। কেউ কেউ নিজ সুবিধার্থেই ওয়ান টাইম প্লাস্টিকের কাপে চা নিয়ে পথচলা শুরু করেন। এই ওয়ান টাইম প্লাস্টিকের কাপ নিয়েই আপত্তি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এসব কাপে চা-কফি পান করা শরীরের জন্য ক্ষতিকর।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকদের মতে, প্লাস্টিকের কাপে কোনো ধরনের পানীয়ই পান করা ঠিক নয়। এটি শুধু প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শিশুদের দুধ খাওয়ার বোতলও প্লাস্টিকের হওয়া উচিত নয়। প্লাস্টিকের পাত্রে খাবার খাওয়াও ঠিক নয় বলে মতামত চিকিৎসকদের।
প্লাস্টিকের পাত্রে বিসফানল নামে এক ধরনের মারাত্মক ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে। সেই রাসায়নিক গরম খাবার বা পানীয়ের সংস্পর্শে এসে শরীরে প্রবেশ করলে ক্ষতি করার ঝুঁকি থাকে। এ কারণে নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক ক্ষরণ বিঘ্নিত হয়। এমনকি হরমোনের কাজেও প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি হার্ট, লিভার, ফুসফুস ও ত্বকেরও ক্ষতি হতে পারে।
প্লাস্টিকের পাত্র তৈরিতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার হয়। উপাদানটি নরম করার জন্য ব্যবহার করা হয় থ্যালেট। যা শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এ থেকে শ্বাসকষ্ট, স্বাস্থ্য বেড়ে যাওয়া, অটিজম, স্তন ক্যানসারের মতো রোগ বাড়তে পারে। এ জন্য চিকিৎসকরা বলেন, প্লাস্টিকের পরিবর্তে মাটির ভাঁড়ে চা পান করা ভালো। এতে খাবার বা পানীয়ের খাদ্যগুণ নষ্ট হয় না এবং পরিবেশও দূষিত হয় না।
এছাড়াও গবেষকরা জানিয়েছেন, প্লাস্টিকের কাপ থেকে মুখে ও লিভারে ক্যানসার ছড়াতে পারে। এ ধরনের কাপগুলো মূলত মাইক্রোপ্লাস্টিক দিয়ে তৈরি হয়। এতে থাকা টক্সিক পদার্থ বিসফেনল-এ ক্যানসারের অন্যতম কারণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories