মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম, আজ থেকে যে দরে বিক্রি হবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকেই কার্যকর হবে নতুন দর।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা। এর আগে রোববার (২৫ জানুয়ারি) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যেখানে এ নিয়ে ১১ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories