বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুললেন অজি কিংবদন্তি জেসন গিলেস্পি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও অন্যান্য দেশের ক্ষেত্রে আইসিসির ভিন্ন ভিন্ন নীতি বা ‘দ্বিমুখী আচরণ’ নিয়ে কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ও বর্তমান কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে না নেয়া এবং চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জন্য বিশেষ ব্যবস্থা রাখা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক ও নিরাপত্তা অজুহাতে ভারত সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আইসিসি ভারতের জন্য ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করে, যেখানে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়। তার আগে এশিয়া কাপও একইভাবে হাইব্রিড মডেলে খেলে ভারত।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তানের ম্যাচগুলো সব শ্রীলঙ্কায় রাখা হয়েছে। ভারত-পাকিস্তানের দুই দলের জন্যই এই বিশেষ সুবিধা এসেছে নিরাপত্তা ইস্যু দেখিয়ে। এদিকে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বিসিসিআই নিজেরাই ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশিরা ভারতে নিরাপদ নয়। কিন্তু আবার বাংলাদেশ দলকে ভারতকে বিশ্বকাপ খেলাতে মরিয়া বিসিসিআই।
মুস্তাফিজকে নিরাপত্তা ইস্যুতে বাদ দেওয়ার পর স্বাভাবিকভাবেই মুস্তাফিজসহ সম্পূর্ণ বাংলাদেশ দল নিয়ে সেখানে খেলতে যাওয়ার নিরাপত্তা শঙ্কা থেকেই যায়। বাংলাদেশ যখন ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার আবেদন জানায়, তখন আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডগুলোর পক্ষ থেকে ভারতের মতো একই ধরনের নমনীয়তা দেখা যায়নি। গিলেস্পি মূলত এই বৈষম্যমূলক আচরণের দিকেই ইঙ্গিত করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড এক্স একাউন্টে এক পোস্টে গিলেস্পি লেখেন, “আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে যে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারল না? আমার মনে পড়ছে, ভারত পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। কেউ কি এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন?
উল্লেখ্য, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর না করায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতেই রাজি হয়নি। ফলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে ভারতের জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories