শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

চলন্ত বাসে কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, চালকসহ আটক ৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাস চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। ‎শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন
‎জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের ভাটিয়ারী থেকে তিশা প্লাটিনাম বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নারী শিক্ষার্থীকে বাসের সিট ঠিক করে দিতে গিয়ে হেলপার উদ্দেশ্যে প্রণোদিতভাবে শ্লীলতাহানি চেষ্টা করেন।
‎পরবর্তীতে নারী শিক্ষার্থী তার বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের জানায়। বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী পদুয়াবাজার নুরজাহান হোটেলের সামনে বাসটি থামালে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গালাগালি করতে থাকে। কয়েকজন শিক্ষার্থী সেখানে আহত হোন। পরবর্তীতে তারা পুলিশকে ফোন দিলে সদর দক্ষিণ থানার পুলিশ এসে তিনজনকে তাৎক্ষণিক আটক করেন। এবং শিক্ষার্থীরা বাসের ড্রাইভার, হেলপারসহ বাস ক্যাম্পাসে নিয়ে আসেন।
আটককৃতরা হলেন, সদর দক্ষিণ থানার শ্রীবল্লভপুরের সাব্বির হোসেন (২৫), কচুয়া চৌমুহনীর নাজমুল হাসান (১৬), কাজীপাড়ার রবিউল ইসলাম (১৭) বাস চালক আলমগীর (৩০) ও সুপারভাইজার মামুন (৩১)।
‎অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার বলেন, আমাদের শিক্ষার্থী চেয়েছিলো, সে সিট থেকে উঠে গিয়ে যেন তার সিটটা ঠিক করে দেয়া হয়। কিন্তু হেলপার সিট ঠিক করে দেয়ার নাম করে ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে। সে এখন ট্রমাটাইজড অবস্থায় আছে। সে মামলার জন্য রাজি আছে, কোর্টে গিয়ে জবানবন্দি দিবে।
‎প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, আমাদের ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কি কি ঘটেছে তার প্রেক্ষিতে একটি লিখিতভাবে অভিযোগ দেবে। সেটার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করা হবে।
‎কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ভিকটিমের সঙ্গে কথা বলে প্রক্টরিয়াল বডি যে তথ্য উপস্থাপন করবে, সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে। এ ঘটনায় ওই স্থানে (নুরজাহান হোটেলে) উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনার অভিযোগে তিনজন এবং ক্যাম্পাস থেকে দুইজনসহ পাঁচ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories