বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রায়েরবাজারে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যান্সার গলি ও আশপাশে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বসিলা আর্মি ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানানো হয়।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে- ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০ হাজার ২০০ টাকা, ১২৫ পুরিয়া গাঁজা।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি মাসে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান। অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানান এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্থানীয়দের কাছ থেকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সেনাবাহিনী।

আমাদের সাথেই থাকুন

One response to “রায়েরবাজারে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৮”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories