এ কেমন জীবন করিতেছি পাড়,
যেখানে সকাল থাকে
তবুও আধার
একটা মুহূর্ত হাসি,
পরের মুহূর্ত কান্না
পথ হাঁটছি তবে
কোন দিকে যাচ্ছি না জানা।
এ কেমন জীবন করিতেছি পাড়,
দূরে এক স্বপ্ন কাছে
এক শূন্যতার,
অশান্তির মনে শান্তির খোঁজ
প্রতিটি পদক্ষেপ যেন
এক প্রশ্নের উত্তর।
এ কেমন জীবন করিতেছি পাড়,
জীবনের কোনো দিক
পাই না দেখা আর
তবেই কি কারন
তা ব্যর্থতার।
Leave a Reply