এই জগতে মানুষ এখন,খুব বহুরূপী।
তবুও মোরা না বুঝে, হৃদয় মন সপি।
মিষ্টি মধুর কথা শুনে,হয়ে যাই কাত।
চরম আঘাত দিয়ে যায়,বলে কিস্তি মাত।
এই ভাবে কত জীবন, হচ্ছে পৃথিবীতে নষ্ট।
শয়তান এঁর রূপ ধরে, জীবন করে ভ্রষ্ট।

এদের কে চেনা জানা,এই ভুবনে বড় দায়।
অবশেষে জীবন নিয়ে খেলে, ভেঙ্গে যায় হৃদয়।
কত মেয়ের সঙ্গে ওদের, আছে সম্পর্ক।
মিথ্যা অভিনয় করছে,বেশি করে তর্ক।
মনে হয় এই জগতে, সেই এক জন ফেরেশতা।
অথচ জীবন নিয়ে করছে,দেখি যাতা।

হৃদয়ের স্পন্দনে নেই রবের কোনো ভয়।
মনে করে এই পৃথিবীটা,একাই করছে জয়।
সংসার ভেঙ্গে যাচ্ছে,এই ভাবে যে কত।
টাস ফোন পেয়ে তাঁরা, ভাঙছে ঘর অবিরত।
নির্ভুলভাবে মিশে থাকে,যায় না চেনা।
জীবনে কি হবে,বুঝে না সে পাপ পুর্ণ গুনা।

নির্ঘুম রাতের আঁধারে,করছে কত মজা।
মনে করে রাতের রানীর, সেই বড় রাজা।
গভীর রাতে অশ্লীল কাজে, পড়ে তাকে তাঁরা।
মন ভেঙ্গে গেলে,হয়ে পড়ে দিশাহারা।
বয়স তাদের এত বেশি,ভাবে আছে কচি।
মুখে তাঁদের হাহাকার,কি করে যে বাঁচি।
ছোট্ট বয়সের মেয়েদের,পটায় তাঁরা বেশি।
মৃত্যুর কোনো ভয় নেই,বলে ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *