রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন কুর্দি নেতা বারজানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি। আলোচনায় সিরিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পায় বলে জানিয়েছেন বারজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেচিরভান বারজানি বলেন, ‘সিরিয়ার নতুন সংবিধানে কুর্দিদের অধিকার নিশ্চিত করা জরুরি। তার ভাষায়, ‘দেশটির নতুন সংবিধানে কুর্দিদের অধিকার অবশ্যই সুরক্ষিত থাকতে হবে।’ উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সংবিধানে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে দেশটিতে কুর্দিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার সম্প্রসারিত করা হয়েছে। এসব পরিবর্তন এর আগে বারজানির পক্ষ থেকে ইতিবাচকভাবে স্বাগত জানানো হয়েছিল। খবর আল জাজিরার।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়ায় চলমান উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন এলিসি প্যালেস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে ম্যাক্রোঁ সিরিয়ায় ‘তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রশমনের’ এবং ‘স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর’ ওপর জোর দেন।
বিশ্লেষকদের মতে, সিরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো ও সংবিধান প্রণয়নে কুর্দি জনগোষ্ঠীর ভূমিকা এবং অধিকার এখন আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories