বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

শীর্ষ সন্ত্রাসী কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার
শীর্ষ সন্ত্রাসী কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার কাল্লুর বিরুদ্ধে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অপহরণ ছাড়াও মালামাল লুট করে আসছিল। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী কাল্লু পল্লবীর বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত বলেও অভিযোগ রয়েছে।
পল্লবী থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাল্লু পল্লবী থানার একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত ৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদে তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে শীর্ষ সন্ত্রাসী কাল্লুকে আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার কাল্লুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও পল্লবী থানায় তার বিরুদ্ধে একটি মামলা বর্তমানে তদন্তাধীন।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পল্লবী থানা পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories