বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মো. মাহবুব (৫৬) নামে এক এলিট ফোর্সের সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেয়া শর্টগান ও চর রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১। রোববার (১৮ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। শর্টগানটি ছিনিয়ে নেয়ার সময় মাহবুবকে মারধরের কিরা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে নিউরোসার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, রাত পৌনে নয়টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে একটি গাড়িতে করে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে। এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্স করা শর্টগান ছিনিয়ে নেয় তারা।
তিনি বলেন, মাহবুবের মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে। তিনি সুস্থ না হলে পুরো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories