ওজন কমাতে চেষ্টার শেষ নেই, ডায়েট, ব্যায়াম, ক্যালরি কাটছাঁট সবই করছেন। তবু পেটের মেদ যেন কোনোভাবেই যাচ্ছে না। কত কেজি ওজন কমালেন সে বিষয়ে নজর না দিয়ে একবার খেয়াল করুন আপনার পেটের মেদের ধরনেও। পেটের মেদ নরম নাকি শক্ত সে দিকে নজর দিতে বলছেন চিকিৎসকরা। কারণ বিশেষজ্ঞদের মতে, পেটের মেদের ধরনই বলে দিতে পারে আপনার শরীরের ভেতরে কী ধরনের ঝুঁকি লুকিয়ে আছে
ভারতের ফোর্টিস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট ডা. শুভম ভাটস্য বলেন, পেট শুধু দেখতে কেমন সেটা মূল বিষয় নয়। পেট আপনার হরমোন, সুগার কন্ট্রোল ও হার্টের স্বাস্থ্যের ইঙ্গিত দেয়। ডা. ভাটস্য জানান পেটের মেদ সাধারণত দুই ধরনের হয়। নরম পেট ও শক্ত পেট আর এই দুটোই বিভিন্ন তথ্য দেয়।
নরম পেট
এটি মূলত সাবকিউটেনিয়াস ফ্যাট
ত্বকের ঠিক নিচে জমে
সহজে চিমটি কাটা যায়
তুলনামূলক-ভাবে স্বাস্থ্যঝুঁকি কম
যদি আপনার পেট সামান্য বেরিয়ে থাকে এবং স্পর্শ করলে নরম লাগে, তাহলে আতঙ্কের খুব একটা কারণ নেই।
শক্ত পেট
এটি ভিসেরাল ফ্যাটের লক্ষণ
লিভার, অগ্ন্যাশয় ও অন্ত্রের চারপাশে জমে
বাইরে থেকে শক্ত অনুভূত হয়
এখান থেকেই শুরু হয় মেটাবলিক রোগের ঝুঁকি
ভিসেরাল ফ্যাট বিপজ্জনক কেন:
চিকিৎসকরা জানান, পেট যদি বেরিয়ে থাকে এবং শক্ত লাগে এটা স্পষ্ট বিপদের লক্ষণ। এটাকে ভিসেরাল ফ্যাট বলা হয়। আর এই ফ্যাট শরীরের ভেতরে প্রদাহজনিত রাসায়নিক ও স্ট্রেস হরমোন নিঃসরণ করে। এর ফলে বাড়তে পারে—
ইনসুলিন রেজিস্ট্যান্স
ফ্যাটি লিভার
উচ্চ রক্তচাপ
হার্টের রোগের ঝুঁকি
এই কারণেই শুধু ওজন বা বিএমআই দেখে শরীরের অবস্থা বিচার করা যথেষ্ট নয়। তাই সুস্থ থাকতে প্রতিদিন নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। শুধু ওজন কমানোর গুরুত্ব না দিয়ে প্রতিদিন অভ্যাস মেনে চলুন এটা আপনাকে সুস্থ আর ফিট রাখতে সাহায্য করবে। পেছনে না ছুটে, অভ্যাস ঠিক করুন।