বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

যুক্তরাষ্ট্রের অর্থনীতির হালচাল নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের দর আরও কমেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে নিকট ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও কমেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০৪ দশমিক ২৯ ডলারে নেমে আসে। আর ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০৮ দশমিক ৯০ ডলার হয়েছে।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কমতেই স্বর্ণের বাজারে নিম্নমুখী গতি দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে যে তথ্য আসছে, তা দেখাচ্ছে যে সুদহার কমানোর তেমন কোনো তাড়াহুড়ো নেই।’
স্পট রুপার দামও ১ দশমিক ৮ শতাংশ কমেছে। আজ (শুক্রবার) মূল্যবান এই ধাতু প্রতি আউন্স ৯০ দশমিক ৬৬ ডলারে লেনদেন হচ্ছে। স্পট মার্কেটে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৮ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories