বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে শর্টগান সহ গ্রেফতার-২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার

গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে টঙ্গী থেকে দেশীয় তৈরি শর্টগানসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দলটি তাৎক্ষণিক অভিযান চালায় সেখানে।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের সহযোগীতায় ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাব্বি সরকার (২৬), পিতা- মোঃ মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মোঃ লোহাস মিয়া, সাং- বড় খয়ের, থানা- পূবাইল, গাজীপুর।
গ্রেফতারের পর মোঃ রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories