আমাদের বেঁচে থাকা মানে

জীবনের সাথে জীবনের লড়াই

কেবা ক’জনে জানে ?

জীবন অদ্ভুত ক্ষনিকের মধুময় ভুবনে

সুখের চেয়ে দু:খই বেশী হয়

বাকিসব শুধুই অভিনয় মনুষ্যজনে।

জীবনের কথাগুলো শতভাগ রবে

কে আসে কে যায় ভবে

কার খোঁজ কে রাখে তবে ?

মনুষ্য জীবন শুধু সংকটময় যবে

রমন বা রমনীর জন্যে

কেউ কারো না হবে !

যতই তুমি কারো জন্য করো মায়া

সৃস্ট হবে না প্রেম কভু

পঞ্চতত্ব ঘটে থেকে যাবে কালোছায়া।

ভবে মা ছাড়া কে করে মায়া

কার আছে মমতার বাধন

কেবা বিলায় বাবার মত ছায়া ?

স্ত্রী সন্তানহীন কাকে দেবে আর

তোমার হৃদয়ের অনন্ত ভালোবাসা

স্বামী কি হবে তোমার অংশীদার ?

এ জগত সংসার বড়ই অসার

স্বার্থ ছাড়া নেই কিছু আর

ঘরে বাইরে শুধুই স্বার্থর কারবার।

জন্ম তথা মুত্যর যাত্রা পথে

স্বার্থহীন মানুষের অভাব

ঘুনেধরা সমাজ বটে।

কে করিবে দান নাইতো পরান

মস্তক নতশিরে কারো

এ ভব তল্লাটে।

##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *