বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার
উত্তরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

উত্তরায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১) ও মো. সানি (২০)।
এছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অভিযানে তাদের কাছ থেকে ২টি পিভিসি ব্যানার, ৩টি মোবাইল ফোন, ২টি লোহার তৈরি ধারালো দা, ২টি হাতুড়ি, ২টি চাকু ছাড়াও ৫ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা ও এক পুরিয়া হেরোইন জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories