রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

বিসিবিকে যে প্রস্তাব দিতে পারে আইসিসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার পরও মোস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘোষণায় ফুঁসে উঠেছে গোটা দেশ। শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের জনগণও কায়মনে চাচ্ছে, বাংলাদেশ যাতে কিছুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু বাংলাদেশের একজন ক্রিকেটার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেনি। ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদেরও হেয় করেছে। এ কারণেই ভারতে বিশ্বকাপ খেলতে খেলতে যাবে না। শুধু তাই নয়, বাংলাদেশে আইপিএলও সম্প্রচার নিষিদ্ধ।
বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের পরামর্শে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের জাতীয় দল ভারত যাবে না।
এমন অবস্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন, আইসিসি তিনটি প্রস্তাব দিতে পারে বিসিবিকে।
এক. বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং আইসিসির নিরাপত্তা কমিটি সে নিরাপত্তামূলক ব্যবস্থা সরেজমিনে পরখ করে তারপর বাংলাদেশ টিমকে ভারতে খেলতে যাওয়ার কথা বলবে।
দুই. বাংলাদেশের দাবি মেনে পুরো ফিকশ্চারে বদল এনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ চারটি শ্রীলঙ্কায় সরিয়ে নেব।
তিন. রাষ্ট্রীয় নিরাপত্তায়ও যদি বাংলাদেশ দল ভারতে খেলতে না চায়, তাহলে আইসিসি ওই ম্যাচগুলো ওয়াকওভার (বাংলাদেশের পয়েন্ট শূন্য ধরে) বলে গণ্য করতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতে না খেলার যে জোর দাবি তোলা হয়েছে, সেটিই বহাল থাকার সম্ভাবনা বেশি। কেননা আইসিসি এ ব্যাপারে নমনীয় থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো চলে যাবে শ্রীলঙ্কায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories