রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সম্পর্কে ‘কোনো প্রভাব পড়বে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু গত মাসে নিলামে ৯ কোটি ২০ লাখে আইপিএল খেলার জন্য নেয় কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু কিছু উগ্রপন্থীদের দাবির মুখে নিরাপত্তার অজুহাতে আইপিএল থেকে মোস্তাফিজ বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারি নির্দেশনা অনুসারে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, দেশের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার না করার নির্দেশনা দিয়েছে।
ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে ইয়ে (বাদ দিল) করল। এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার। এমন না যে দয়া-দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সবাই স্বীকার করে। ওরাও স্বীকার করে।
তিনি আরও বলেন, অতএব বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা ‘কমপ্লিটলি রোবাস্ট’ এবং ওইটাই । এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories