বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

রাতের আঁধারে রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গায়ে হুডি, মুখে মাস্ক আর মাথায় মাঙ্কি টুপি পরে একে একে চোর চক্রের সদস্যরা লুটে নিয়েছে ৬০০ ভরি রুপা ও ৭০ ভরি স্বর্ণ। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার পর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ২১ মিনিটের দিকে নিউ রানা জুয়েলার্স নামের ওই স্বর্ণের দোকানটির শাটার খুলে চোর চক্রের সদস্যরা। পরে শাটারের ভেতরের দিকে থাকা থাই গ্লাস খুলে একে একে দোকানে প্রবেশ করে হুডি ও জ্যাকেট পরা ৭ থেকে ৮ জন। তাদের মধ্যে কেউ মাথায় মাঙ্কি টুপি, আবার কেউ হুডির উপরের অংশ দ্বারা মুখমণ্ডল ঢেকে রাখার পাশাপাশি মুখে মাস্ক পরে ছিলেন।
সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে, দোকানে প্রবেশ করে তারা একে একে স্বর্ণ ও রুপার জুয়েলারি বের করতে থাকেন। এরমধ্যেই একজনকে দোকানের ক্যাশবাক্সের কাছে টাকাসহ মূল্যবান জিনিসপত্র খুঁজতে দেখা যায়। একপর্যায়ে কয়েক মিনিটের মধ্যেই বিপুল স্বর্ণ ও রুপাসহ মূল্যবান জিনিসপত্র লুটে পালিয়ে যায় চোর চক্রের সদস্যা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান মোহাম্মদপুরে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির খবর পেয়ে ইতোমধ্যে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তারা কাজ শুরু করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories