বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশ্নফাঁস চক্রে সরকারি চাকরি পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার

প্রশ্নপত্র ফাঁস চক্রের সহায়তায় সরকারি চাকরি পাওয়া কর্মকর্তাদের তথ্য প্রকাশের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ জানুয়ারি) অনুসন্ধান পরিচালনার সিন্ধান্তের কথা জানায়।
দুদক সূত্র জানায়, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একটি সংগঠিত প্রশ্নফাঁস চক্র বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের অর্থের বিনেময়ে চাকরি পেতে সহায়তা করে আসছিল। সেই চক্রের সহায়তায় কিছু প্রার্থী সরকারি চাকরিতে যোগ দেন, এমন তথ্য ও প্রমাণ প্রতিবেদনে তুলে ধরা হয়।
দুদকের একজন কর্মকর্তা বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে চাকরি পাওয়া হলে তা গুরুতর অপরাধ। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
অনুসন্ধানী প্রতিবেদনে প্রশ্ন ফাঁস চক্রের কার্যক্রম, মধ্যস্থতাকারী এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের নানা তথ্য উঠে আসে, যা জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories