ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নতুন করে আলোচনায় এসেছে ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তার পর। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ নিশ্চিত করলেও, ফয়সালের বক্তব্য ঘিরে রহস্য ও বিতর্ক আরো ছড়িয়ে পড়েছে। তবে তদন্তকারি সংস্থা বলছে, তাদের কাছে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ রয়েছে এই হত্যাকাণ্ডের পলাতক ফয়সাল করিম মাসুদই হাদিকে গুলি করে। ফয়সাল প্রধান সন্দেহভাজন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলাটির গুরুত্ব বুঝে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানিয়েছি। আরো আপডেট হলে আমরা গণমাধ্যম ডেকে বিস্তারিত জানাব। তবে এতটুকুই বলতে পারি এ ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকে কে, কি কারণে ঘটেছে, মাস্টারমাইন্ড সবকিছু বের করে আনব।
Leave a Reply