শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

পশ্চিম কাফরুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

রাজধানীর পশ্চিম কাফরুলে সেনাবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদকসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে শের-ই-বাংলা নগর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. মাহফুজ শিকদার (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, ১৫৭ রাউন্ড শটগানের গুলি, দুটি পিস্তল ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শের-ই-বাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories