বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার
দুঃসংবাদ দিয়ে বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

দুঃসংবাদ দিয়ে নতুন বছর শুরু করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সামনের কিছু পথ চলতে হতে পারে ক্লাবটিকে। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ায় তার খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। খবর বেইন স্পোর্টসের।
বুধবার (৩১ ডিসেম্বর) অনুশীলনে উপস্থিত ছিলেন না এমবাপ্পে। পরে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করে, ফরাসি এই ফরোয়ার্ডের বাঁ হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি নিয়ে খেলছিলেন এমবাপ্পে। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষার পর চোটের প্রকৃত অবস্থা জানা যায়।
যদিও ক্লাবের পক্ষ থেকে এমবাপ্পের মাঠের বাইরে থাকার নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ তাকে বাইরে থাকতে হতে পারে।
শীতকালীন বিরতির পর আগামী ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রিয়াল মাদ্রিদের। এর পরই সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের।
এমবাপ্পের অনুপস্থিতিতে আরও একটি বড় ম্যাচে ধাক্কা খেতে পারে লস ব্লাঙ্কোস। আগামী ২০ জানুয়ারি চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষেও এমবাপ্পেকে পাওয়া যাবে না বলে শঙ্কা রয়েছে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলের সঙ্গে সরাসরি জড়িত থেকে লিগে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ডও তার দখলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories