ভোরের আলো ফুটে উঠেনি তখনো
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
তোমার শোকে শোকাবহ বাংলা,
শব্দহীন বুকে বইছে রক্ত গঙ্গা
কান্নার আওয়াজ বিস্তৃর্ণ এলাকা জুড়ে।
মেঘলা আকাশ কুয়াশাছন্ন গ্রাম গঞ্জ
পদ্ধা মেঘনা যমুনা সমবেত বুড়িগঙ্গার তীর,
মসজিদে মসজিদে আযানের ধ্বন্নি
ভেসে আসছে হিমেল হাওয়ায়
অত:পর, ঘোষনা এলো
তুমি নেই, আশ্চর্য !
হঠাৎ তোমার নিরুদ্দেশ যাত্রা
জাতির ক্লান্তিলগ্নে আরো ক্লান্তির ছাপ
একটি নক্ষত্রের পতন,
জাগতিক মহাকালের সমাপ্তি-
আজ শোকে বিহব্বল ভূ-মন্ডল।
তুমি ছিলে গনতন্ত্রের মানস কন্যা
আপোষহীন নেত্রী
তোমার দীর্ঘতম দূ:সাহসিক পথচলা
আদর্শিক কর্মযজ্ঞ
বাংলাদেশের ইতিহাস ।
তথাপি, এক ভারী বেধনাবিধুর চিত্তে
মহাকালের যাত্রাপথে তোমাকে বিদায়।
Leave a Reply