শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক শিক্ষকের জামিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গতকাল ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
শনিবার রাজধানীর শাহবাগ থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল রাতে গ্রেপ্তার শিক্ষকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় বিএনপি। নিজের মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিএনপির বিবৃতিতে বলা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories