সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডাগ ব্রেসওয়েল। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এক দশকেরও বেশি সময় ধরে পথচলা থামল তার। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিলেন। তথ্য জিও সুপারের।
দীর্ঘদিনের পাঁজরের চোটের কারণেই অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে ব্রেসওয়েলকে। চলতি ঘরোয়া মৌসুমে এই চোটের কারণে তিনি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠের বাইরে ছিলেন। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েল ২৮টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ২০টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ব্রেসওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে একেবারে শুরুতেই, মাত্র তৃতীয় টেস্টে। ২০১১ সালের ডিসেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ম্যাচে নেন ৬০ রানে ৯ উইকেট। ওই পারফরম্যান্সেই ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পায় নিউজিল্যান্ড। আজও সেটিই অস্ট্রেলিয়ায় ব্ল্যাকক্যাপসদের সর্বশেষ টেস্ট জয়।
টেস্ট ক্যারিয়ারে ব্রেসওয়েল শিকার করেছেন ৭৪ উইকেট, গড় ছিল ৩৮.৮২। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তিনি আরও ৪৬টি উইকেট নেন।
নিউজিল্যান্ডের অন্যতম বিখ্যাত ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন ডগ ব্রেসওয়েল। তার বাবা ব্রেন্ডন ও চাচা জন দুজনই টেস্ট ক্রিকেটার ছিলেন। জন ব্রেসওয়েল একাধিকবার নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। তার আরও দুই চাচা ডগলাস ও মার্কও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চাচাতো ভাই মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে ডগ ব্রেসওয়েল দুটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছেন। আগামী ভারত সফরের ওয়ানডে সিরিজে মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করতে যাচ্ছেন। এর আগে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছিলেন এই দুই ভাই।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক বিরল কৃতিত্ব নিয়ে অবসর নিচ্ছেন ব্রেসওয়েল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ হাজারের বেশি রান করার পাশাপাশি ৪০০’র বেশি উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি; অন্যজন অফস্পিনার জিতান প্যাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *