শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিপিএলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।
এদিকে আর্থিক জটিলতার কারণ দেখিয়ে বিপিএল থেকে সরে দাঁড়ানোর পর চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিজেদের হাতে তুলে নেয় বিসিবি। এরপর দলটির টিম ডিরেক্টরের দায়িত্ব নিতে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাবিবুল বাশার সুমন। পরবর্তীতে বিপিএলের টেকনিক্যাল কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে বিসিবির টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ এই সাবেক নির্বাচক যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বোর্ড।
উল্লেখ্য, বিপিএলের দ্বাদশ আসরের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসান। পদাধিকারবলে সদস্য হয়েছেন বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। কমিটির বাকি দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও অভি আবদুল্লাহ আল নোমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories