টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজির মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (২১)গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন যৌথবাহিনি। গ্রেফতারকৃত সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।সে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের ছাত্রী।


জানা গেছে,রাজধানীর গুলশানে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা দাবীর ঘটনায় আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর নাম আসে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মেহেদী হাসান বলেন,গাজীপুরের কালিয়াকৈর থানার একটি মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *