রক্ত বন্যা বইছে দেখো
আহা-আমার সোনার বাংলাতে,
সরকারের নেই দায়-দায়িত্ব
দেশে-খুন হত্যা সামলাতে।
তরুন সমাজ মরছেরে আজ
দেশের-শহর বন্দর গ্রামেতে,
কেউ রাখেনা কারো খবর
নিত্য-লাশের মিছিল মর্গেতে।
রাজনীতির ঐ রাজপথে আজ
বাড়ছে-হিংসা ঘৃনা প্রতিদিন,
সত্য মিথ্যার লড়াই চলছে
দেশে-কারো নেইকো ঋন।
সবাই যখন সবার পকেট
লুটে-পুটে ভরছে ভাই,
দেশের অর্থনীতির বেহাল দশা
বেঁচে-থাকার উপায় নাই।
লুটতরাজ আর চুরি ছিনতাই
নিত্য-নতুন মব সৃষ্টি
সভ্যতা আজ কেঁদে মরে
সুখের ঘরে ভূতের দৃষ্টি।
Leave a Reply