চারিদিকে আজ চাপাকান্না
স্তব্ধ জনতা,
বিশ্ববাসীর চোখে অশ্রু
হাদির মৃত্যুর বার্তা।

ইতিহাসের বিপ্লবী নাম
শরীফ ওসমান হাদি,
আপোষহীন ছিলো লড়াইয়ের মাঠে
জীবন রেখেছে বাজী।

লাখো কন্ঠে বলছে আজি
আমরাই ওসমান হাদি,
শপথ নিলাম করবো লড়াই
হবো ভারত বিরোধী।

যেই শিশুটি হাসার কথা
ছিল বাবার বুকে,
পিতৃ শূন্যতায় হবে বড়
কাঁদবে শত সুখে।

মায়ের বুকের আহাজারি
বলছে ব্যাথার সুরে,
আমার সন্তান শহীদ হলো
ন্যায়ের লড়াই করে।

আকাশের দিকে বাবা থাকিয়ে
প্রশ্ন জমা বুকে,
এই কি মোদের স্বাধীনতা?
ব্যাথার অশ্রু চোখে!

হাদির রক্তে ভিজে আছে
সোনার বাংলার মাটি,
শপথ নিলাম এই মাটিতে
রাখবো না ভারতের ঘাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *