আসন্ন আইপিএলে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান। অনেক কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বিপুল অর্থ খরচ করলেও পুরো মৌসুমের জন্য মুস্তাফিজকে পাচ্ছে না কলকাতা।
আইপিএল চলাকালেই (২৬ মার্চ থেকে ৩১ মে) আগামী বছর এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। এই সিরিজগুলো খেলতে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। তবে বেশি সময় নয়, মাত্র ৮ দিন থাকলেই হবে তার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।
বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ওয়ানডেতে আমরা জানি যে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (টুর্নামেন্টের জন্য এনওসি) পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে এখনো জায়গা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সরাসরি ওই টুর্নামেন্টে খেলতে ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত ৯–এ থাকতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থান দশে।
আইপিএলের মতো টি-টুর্নামেন্ট খেলে হঠাৎ করে ওয়ানডে খেলা কঠিন হবে কি না এমন প্রশ্নে ফাহিমের উত্তর, ‘ও যে পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সব হিসাব-নিকাশ করেই দেখেছি যে ওর উপস্থিতিটা আমাদের জন্য জরুরি। আমাদের যে শক্তি আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা
Leave a Reply