বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যে সময় ব্যায়াম করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, বেঁচে গেলেন আরোহী পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি টঙ্গীর কেরানীরটেক বস্তিতে পুলিশের অভিযান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৪ পুলিশসহ আহত ৫, আটক-৭ টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী

গৌরনদীতে ভাঙারির গোডাউনে সরকারি পাঠ্যপুস্তক, প্রশাসনের অভিযানে জব্দ

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার

বরিশালের গৌরনদীতে কোনো নিয়ম-নীতি ও আইন-কানুনের তোয়াক্কা না করেই রাতের আঁধারে বিনামূল্যে বিতরণের সরকারী পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে কেনাবেচার অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে খবর পেয়ে উপজেলার বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে ভাঙারির গোডাউনে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের সত্যতা পাওয়া যায়। এ সময় আলামত হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের কিছু সরকারি বই জব্দ করে নিয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান।
স্থানীয়দের অভিযোগ, বেজগাতি বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের পাশে ভাঙারির দোকান পরিচালনাকারী মামুন শিকদার দীর্ঘদিন ধরেই সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন সরকারি বই প্রকাশ্যে কেনাবেচা হতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক সংবাদকর্মী ছবি ও ভিডিও ধারণ করলে ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদার ক্ষিপ্ত হয়ে তাদের ‘দেখে নেয়ার’ হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যবসায়ী সংবাদকর্মীদের উদ্দেশে ‘আপনারা যা পারেন করেন’ বলেও মন্তব্য করেন। এছাড়া অভিযানের সময় মামুন শিকদারকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদা বলেন, আমি পুরনো বই ক্রয় করেছি। কাউকে হুমকি দেইনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান বলেন, বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমন বলেন, টেন্ডার ছাড়া সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories