বাংলায় চারদিকে হৈ-চৈ
বিপদগামী নিরীহ মানুষ,
খুন-হত্যা-লুটপাট
নাই কারো হুশ।
ভুলুন্ঠিত সংস্কার আজ
চলছে রাজনৈতিক হট্রগোল,
দেশ আজ অন্ধকারে
কে শোধাবে কার ভূল ?
আলু পিয়াজের বাজারে
জ্বলছে আগুন আজ,
নেই উন্নয়নের রুপরেখা
থমকে গেছে মানুষের কাজ !
শহর-বন্দর-গ্রাম-গঞ্জে
নেই কারো নিরাপত্তা,
আতংকে কাটছে দিন
মানুষের জীবন সস্তা।
লোভ আর লালসায়
জ্বলে পুঁড়ে দেশ ছাঁই,
অর্থনীতির বেহাল দশায়
গরীব ধনীর বাড়ছে ক্লেশ।
দেশে রাজনীতির রাজপথ
ছিন্নমূল ঠোকাইদের দখলে,
জীবন বাঁচাতে তাই-
প্রতিবাদী হতে হবে সকলে।
Leave a Reply